রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে, যুবক গ্রেপ্তার

এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম এনামুল মোল্লা (২৮)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন।

র‌্যাব-৮ বলছে, প্রায় তিন মাস আগে এক স্কুলছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া একটি আইডি খোলেন এনামুল। ছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে তা ওই আইডি থেকে পোস্ট করা এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করা হতো। এ ঘটনায় ক্ষুব্ধ স্কুলছাত্রী ও তার পরিবার আইনি সহায়তার জন্য র‌্যাবের কাছে একটি লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পায় র‌্যাব। পরে অভিযান চালিয়ে এনামুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় এনামুলের ব্যবহার করা মোবাইলটি জব্দ করা হয়। জব্দ মোবাইলে ভুক্তভোগী স্কুলছাত্রীর নামসহ ছবি ও ভুয়া ফেসবুক আইডি চালানোর প্রমাণ পাওয়া যায়।

মাদারীপুর র‌্যাব-৮ কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এনামুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর মোবাইলটি জব্দ করা হয়েছে। তাঁকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।