রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চলে গেলেন সুর সম্রাট আলাউদ্দিন আলী

ডেক্সরিপোর্ট  দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আলাউদ্দিন আলী।

রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার পর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল) মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন ও সঙ্গীতভূবনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের সংস্কৃতিজগত এক উজ্জ্বল নক্ষত্র হারিয়েছে বলে জানিয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পীরা।

বাংলা চলচ্চিত্রের গানে কিংবদন্তি আলাউদ্দিন আলী। বহু প্রতিভাধর এক অমর শিল্পী।

তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার।

তার সুর ও কথায় কেবল বাংলাদেশই নয়, ভারত, পাকিস্তানের বহু নন্দিত শিল্পী কণ্ঠ দিয়েছেন।

তার লেখা আর সুরের গান বাংলার সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে।

চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় হাজার পাঁচেক গান তৈরি করেছেন তিনি।

এক নজরে আলাউদ্দিন আলীর জনপ্রিয় ও কালজয়ী কিছু গান-

একবার যদি কেউ ভালোবাসতো, যে ছিল দৃষ্টির সীমানায়, ইস্টিশনের রেলগাড়িটা, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, হয় যদি বদনাম হোক আরো, ও আমার বাংলা মা তোর, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি,

কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, পারি না ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে, জন্ম থেকে জ্বলছি মাগো, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, আমার মনের ভেতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে,

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে, আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা,

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, আকাশের সব তারা ঝরে যাবে, এ জীবন তোমাকে দিলাম, কেন আশা বেঁধে রাখি, সাগরিকা বেঁচে আছে তোমারই ভালোবাসায়, দিন কি রাতে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন,

শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, তোমাকে চাই আমি আরও কাছে, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয় ইত্যাদি।