বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বৈরুতে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন লেবানিজ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  বৈরুতে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পরে আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এল। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

এর আগে সোমবার মন্ত্রিপরিষদের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যে দেশটির অভ্যন্তরীণ সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী দিয়াবের টেলিভিশন বিবৃতি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার করা হবে। সে সময় তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

মঙ্গলবার রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন।

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ২০০ শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।