সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

অপরাধীদের ধরতে গিয়ে কোন সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয়: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কোন সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয়।সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে। প্রত্যকটা থানা হবে মানুষের সর্বপ্রথম আশ্রয় স্থল ও আশার কেন্দ্রবিন্দু। জনগনকে পুলিশের কাছে আসতে হবেনা।পুলিশ জনগনের বাড়িবাড়ি গিয়ে তাদের কাংক্ষিত সেবা নিশ্চিত করবে।

বুধবার(১২ আগষ্ট) বেলা ১১ টায় নথুল্লাবাদ বিএমপি উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সমাজ থেকে মাদক নির্মুল করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে।বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারন মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কের সেতু বন্ধন তৈরী করতে পারলে আস্তে আস্তে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।