রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রান্নার জন্য সবচেয়ে ভালো ঘানিভাঙা সরিষার তেল

অনলাইন ডেস্ক  খাবারের গুণমান ঠিক রাখে তেল। তাই রান্নায় সবসময় ভালো তেল ব্যবহার করা উচিত।

সাধারণত বাজারে রান্নার জন্য যে সয়াবিন তেল পাওয়া যায়, তাতে ভেজাল রয়েছে।

পুষ্টিবিদদের মতে, রান্নার জন্য ভালো তেল ও সঠিক পরিমাণে তেল ব্যবহার জরুরি। এতে স্বাস্থ্য ভালো থাকে। কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবার ওজন বাড়ায়। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়ে ও স্বাস্থ্যহানি হয়।

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা যুগান্তরকে বলেন, রান্নায় সাধারণত আমরা সয়াবিন তেল ব্যবহার করি। তবে এই তেলে ভেজাল থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো না ও ফ্যাট বাড়ায়। যার ফলে বিভিন্ন রোগও হয়ে থাকে।

তিনি বলেন, সরিষার তেলে পর্যাপ্ত আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। হৃদরোগের সমস্যা থাকলে এই তেল রান্নায় ব্যবহার করতে পারেন। রান্নার জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে ঘানিভাঙা সরিষার তেল।