রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

যেকোন দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে ভারত: রীভা গাঙ্গুলি

ডেক্সরিপোর্ট  ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে যেকোনো দুর্যোগে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

বৈঠকে খাদ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার পরস্পর জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রীভা গাঙ্গুলি দাশ শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেন।

চলমান মহামারী ও বন্যা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। উভয় দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তারা।

সাক্ষাৎকালে যেকোনো দুর্যোগে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন দেশটির বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশে দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের সফলতা কামনা করেন।