সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দেশে করোনায় আরও ৪৪ প্রাণহানি, আক্রান্ত ২৬১৭

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত একদিনে দুই হাজার ৬১৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন দুই লাখ ৬৯ হাজার ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি।

এদিকে বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি ধীরে ধীরে সচল করার চেষ্টা চালিয়ে যাওয়া ইউরোপের বেশ কয়েকটি দেশে ফের কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে মহাদেশটির অনেক দেশই এখন বিভিন্ন শহর ও এলাকায় মাস্ক বাধ্যতামূলক করাসহ নতুন নতুন বিধিনিষেধ আরোপ করছে।