রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধু নিজ হাতে বৃক্ষরোপন করতেন ও গাছকে ভালোবাসতেন:বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম বলেছেন, আমাদের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্থান পেত না লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। ইতিহাসের মহানায়কেরাই কেবল জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পারেন।উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারেন জীবনের পরতে পরতে। আর এমন মহানায়ক পাওয়া তো যে কোনো জাতির জন্যই পরম ভাগ্যের। বঙ্গবন্ধু নিজ হাতে বৃক্ষরোপন করতেন ও গাছকে ভালোবাসতেন। বাঙালি জাতি হিসেবে আমরাও অনেক সৌভাগ্যবান।

বৃহস্পতিবার জেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম এ কথাগুলো বলেন। বক্তব্য শেষে চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম অফিস চত্ত্বরে আম গাছ, কাঁঠাল গাছ, আমলকি গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপন করেন।

বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান,সদস্য মোঃ জিল্লুর রহমান মিয়া,সিনিয়র সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম আকন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান,প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির,সাঁটলিপিকার মোঃ ফারুক হোসেন, উচ্চমান সহকারী মোঃ ছরোয়ার হোসেন, অফিস সহকারী মোঃ সাইফুর রহমান, সার্ভেয়ার মোঃ আল-আমিন প্রমুখ।