রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বঙ্গবন্ধুর পলাতক খুনিরা কে কোথায়?

ডেক্সরিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের মধ্য ৫ খুনির দুইজনের অবস্থান জানা গেলেও তিনজনের অবস্থান এখনো অজানা। সংশ্লিষ্টরা বলছেন, দুজনকে ফেরাতে এবং নিখোঁজদের অবস্থান অনুসন্ধানে কাজ চলছে। বিদেশে ঘাপটি মেরে থাকা খুনি রশিদ, ডালিম, মোসলেমের অবস্থানের তথ্য দিতে প্রবাসী বাংলাদেশিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বছরের পর বছর ফাইলবন্দি থাকার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়ে স্বস্তির খবর আসে গত মাসে। যুক্তরাষ্ট্রে অঢেল সম্পদের মালিক বঙ্গবন্ধুর খুনির রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনেই রাশেদকে ফেরানোর দৃশ্যমান এই অগ্রগতি।

আর কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকে ফেরানোর বিষয়টি আটকে আছে সেদেশের আইনি জটিলতায়। তবে হতাশার খবর হলো, পলাতক আব্দুর রশিদ, ডালিম, মোসলেম উদ্দিনের অবস্থান এখনো জানা যায়নি। এই খুনিদের স্বজনদের মোবাইল ট্র্যাকিং করেও কোনো খোঁজ মেলেনি।

সরকারের মন্ত্রীরা বলছেন, দুইজনকে ফিরিয়ে আনা ও বাকিদের অবস্থান নিশ্চিতে কাজ করছেন তারা।

আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় সম্পূর্ণ কার্যকর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তাদের খুঁজের বের করার দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলবে।’

অবস্থান জানা তিন খুনির সন্ধানে প্রবাসী বাংলাদেশিদের আরো সোচ্চার হওয়ার আহব্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ‘সারা বিশ্বে আমাদের বাংলাদেশিরা আছে। তারা যদি সব সময় একটু নাক কান খোলা রাখে তাহলে পলাতকদের বের করা সম্ভব হবে।’

গ্রেফতারের পর গত ১২ এপ্রিল খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয়। এ নিয়ে সপরিবারে বঙ্গবন্ধু হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।