সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত হয়ে যেত: বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলা পরিষদের আয়োজন পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রকৃতিততে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে তিনি বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, বরিশালের কৃতি সন্তান সাবেক মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

 

এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বঙ্গবন্ধু একটি ইতিহাস, একটি সংগ্রামের নাম। ‘সেদিন তারা ব্যক্তি মুজিবকে হত্যা করেই মনে করেছিল বঙ্গবন্ধুর নাম বোধ হয় আর কেউ মুখে নেবে না। আজকে ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ আমাদের মাঝে আছে। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত হয়ে যেত। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, সদস্য মো: আওরঙ্গজেব, মোহাম্মদ মুনাওয়ারুল ইসলাম অলি, নিয়ামত আব্দুল্লাহ পলাশ, মিসেস সেলিনা বাদল, সিনিয়র সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম আকন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির, সাঁটলিপিকার মোঃ ফারুক হোসেন, হিসাব রক্ষক নাসরিন আখতার, অফিস সহকারী আজমিরী নাহার, অফিস সহকারী মোঃ সাইফুর রহমান, সার্ভেয়ার মোঃ আল-আমিন প্রমুখ।