রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নেপালে ভয়াবহ ভূমিধস, ১৮ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক  নেপালের কেন্দ্রস্থলে ভয়াবহ এক ভূমিধসে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে এখন পর্যন্ত ২১ জন নিখোঁজ রয়েছেন। দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যলিটিতে শুক্রবার সকালে এ ভূমিধস হয়। পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ভুক্তভোগী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। এর কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল।

জানা যায়, নেপালে এ ধরনের আরো ৩২৭টি বসতি রয়েছে যেগুলোর সুরক্ষা প্রয়োজন।