রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. খলিল

ডেক্সরিপোর্ট  কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক ড. খলিল অতিরিক্ত সচিব হিসাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করা ড. খলিলুর রহমান।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের ওই কর্মকর্তা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পালন করেছেন। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন।

খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পকের ওপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন। আর নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দুই সন্তানের জনক।