রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

এমপি পাপুলের পদ কেন শূন্য ঘোষণা হবে না: হাইকোর্ট

ডেক্সরিপোর্ট  মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা একটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হলফনামায় মিথ্যা তথ্য দেয়া ও জাল সার্টিফিকেট দাখিলের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে পাপুলের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভুইয়া ১৬ আগস্ট হাইকার্টে এই রিট করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন শেখ আওসাফুর রহমান।

পরে আইনজীবী আওসাফুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের নির্বাচনে এমপি পাপুরের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভুইয়া। তিনি সব ধরনের কাগজপত্র ও তথ্য নিয়ে এসেছিলেন আমাদের কাছে। আমরা সব কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলাম। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সবকিছু দেখে সন্তুষ্ট হয়ে তার (এমপি পাপুল) সংসদ সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেই মর্মে চার সপ্তাহের রুল জারি করেন।

এই আইনজীবী বলেন, আদালত আমাদের আরও নির্দেশনা দিয়েছেন, আমরা যেন দ্রুত মামলাটি রেডি করি। উনারা মামলাটি শুনবেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের এই এমপি কুয়েতের কারাগারে বন্দি। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। কুয়েতে তিনি ২১ দিন রিমান্ডে ছিলেন।