মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৬
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় শ্রিংলা

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কয়েক ঘণ্টার সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

সফরকালে শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন শ্রিংলা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট বলছে, করোনার প্রকোপ শুরু হওয়ার পর এটি শ্রিংলার প্রথম কোনো বিদেশ সফর। জানা গেছে, বাংলাদেশ-চীন সম্পর্কের বিষয়টি শ্রিংলার এ সফরে গুরুত্ব পাবে। পাশপাশি ভারত- বাংলাদেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য বৈঠক করবেন শ্রিংলা।

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। এরপর ওয়াশিংটনে ভারতীয় হাইকমিশনার হন তিনি। ২০২০ সালে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান হর্ষবর্ধন শ্রিংলা।