সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক  ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(১৮আগষ্ট) সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

উক্ত সভায় বরিশাল রেঞ্জের জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

এছাড়াও ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও ভোলা জেলা গোয়েন্দা শাখার এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ,বরিশাল রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ অফিসের উর্ধবতন কর্মকর্তা বৃন্দ।