সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৭
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠক

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার রাতে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা, দুই দেশের নিরাপত্তাসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন হর্ষ বর্ধন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার এ সফর বলে মনে করা হচ্ছে। বুধবার (১৯) আগস্ট তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন।