মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

কাশ্মীর থেকে ১০ হাজার আধাসেনা সরিয়ে নেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক  জম্মু-কাশ্মীর থেকে ১০০ কোম্পানি আধাসেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে,এর ফলে কেন্দ্র শাসিত অঞ্চলটি থেকে প্রায় ১০ হাজার আধাসেনা অন্য জায়গায় মোতায়েন করা হবে।

গত বছর ৩৭০ ধারা বিলুপ্তির পর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয় কাশ্মীরকে। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে পাঠানো হয়। একবছরে পরিস্থিতি অনেকটাই শান্ত হওয়ায় এখন সেনা কমানো হচ্ছে।

কাশ্মীর থেকে ৪০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি করে বিএসএফ, সিআইএসএফ ও এসএসবির জওয়ানদের নিজেদের নির্দিষ্ট স্থানে ফিরে যেতে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর প্রায় ৬০০ কোম্পানি আধাসেনা কোনো ঝুঁকি না নিয়ে অতিরিক্ত নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল।