শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

বরিশালে চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১ টি ল্যাপটপ সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

রিপোর্ট, খালিদ হাসান নাইম  বরিশাল চুরি হওয়া ৬ টি মোবাইল ও ১টি ল্যাপটপ সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলেন,মোঃ মনির হোসেন(৪৮),মোঃ রাসেল হাওলাদার(৩০),মোঃ তাজুল হাওলাদার(২৪)।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গত ২৪ জুলাই গভীর রাতে পশ্চিম কাউনিয়া থানার এ এস আই শহিদুল ইসলামের কাশীপুর শাহ পরান সড়ক বাসা থেকে ১ টি ল্যাপটপ ও ১ টি স্যামসাং মোবাইল চুরি হয়ে যায়। এবিষয়ে এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করার পর উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এস আই দিপায়ন বড়াল তার সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ১৯ আগষ্ট রাতে বটতলা মুনসুর কোয়ার্টার এলাকা থেকে মনির হোসেনকে আটক করে।এ সময় তার কাছ থেকে ৫ টি চোরাই মোবাইল মোবাইল উদ্ধার করা হয়।পরে তার দেয়া তথ্য অনুযায়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ও লোচনা বাদে অভিযান চালিয়ে শ্যামপুর থেকে রাসেল হাওলাদার ও লোচনাবাদ থেকে তাজুল হাওলাদারকে আটক করা হয়।এ সময় রাসেলের কাছ থেকে ১ টি চোরাই মোবাইল ও তাজুলের কাছ থেকে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটককৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।