শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বিদ্যুৎ ও শিল্পখাতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুই চুক্তি

বিদ্যুৎ ও শিল্প খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাত উন্নয়নের জন্য বৃহস্পতিবার সৌদি আরবের সঙ্গে দু’টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।

দু’দেশের মধ্যে করা চুক্তি দুটি হচ্ছে- ১০০ মেগাওয়াটের সৌরভিত্তিক ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নির্মাণ এবং ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক যন্ত্রাংশ উৎপাদন নিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি ও সমঝোতা সই হয়।

ঢাকা সফররত সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি এবং অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ বিন মাজইয়াদ আল-তোয়াজরি এ সময় উপস্থিত ছিলেন।

দুটি চুক্তি ছাড়াও ইউরিয়া ফর্মালডিহাইড-৮৫ প্লান্ট স্থাপন, সৌদি বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা, ক্যাবল উৎপাদন ও জনশক্তি রফতানি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

চুক্তি সইয়ের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাভি এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ বিন মাজিদ আল-তাওজরি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, সৌদি বাদশাহ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলে বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজিদ বৈঠকে জানান।

সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৫ সদস্যের একটি বড় প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে বুধবার রাতে একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা আসেন।

প্রতিনিধিদলে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সিনিয়র কর্মকর্তা ও বিভিন্ন সৌদি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।