বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

চীনের শানঝি প্রদেশে রেস্তোরাঁ ধসে নিহত ১৭

অনলাইন ডেস্ক  চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে কমপক্ষে ১৭ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকালে জিয়ানফেন পল্লীতে ওই দোতলা রেস্তোরাঁটি ধসে পড়ে। খবর আরব নিউজের।

ধ্বংসস্তুপের নিচ থেকে ১৩ জনের মরদেহ এবং কমপক্ষে ৪৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা চারজন চিকিৎধীন অবস্থায় মারা যান। উদ্ধার কাজে ৭ শতাধিক কর্মী অংশ নেয়।

ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন।