বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মুজিববর্ষে রিভারভিউ উপহার দিলেন সিলেটের এমপি সামাদ

ডেক্সরিপোর্ট  মুজিব বর্ষ উপলক্ষে উপজেলাবাসীকে ব্যক্তিগত অর্থায়নে রিভারভিউ প্রকল্প উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। ফেঞ্চুগঞ্জ সদরের পশ্চিম বাজার রেলসেতুর পাশে কুশিয়ারা নদীর তীরে এই রিভারভিউ প্রকল্প।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। স্থানীয় এমপির নিজস্ব উদ্যোগে এই রিভারভিউ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভারভিউ। বিনোদন প্রেমিরা এসে বসার জন্য স্টিলের বেষ্টনী দিয়ে রিভারভিউতে দৃষ্টি নন্দন ৮ টি বেঞ্চ স্থাপন করা হয়েছে।

প্রতিদিন বিকেলে এসে ভিড় করেন ভ্রমন পিপাসু স্থানীয়রা যুবক যুবতীরা। এছাড়া স্থানীয় উৎসুক জনতাও মুক্ত বাতাসে এক ছিলতে ঘুরতে যান।

এ ব্যাপারে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জবাসীকে এটি উপহার দিয়েছি। স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ন নিজ খরচে এটি নির্মান করে দিয়েছি। এই সম্পদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন এলাকার সকলের।