বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

কাশ্মীরে মহররমের মিছিলে পুলিশের গুলি

অনলাইন ডেস্ক  ভারত-শাসিত কাশ্মীরে মহররমের মিছিলে অংশ নেওয়া শত শত শিয়া মুসলমানদের ছত্রভঙ্গ করতে শটগান গুলি এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। শটগানের ছররা গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

জাফর আলী নামে এক কাশ্মীরি এএফপি নিউজ এজেন্সিকে জানায়, শ্রীনগরের উপকণ্ঠে বেমিনা এলাকায় শোভাযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি ভেঙে দেওয়ার জন্য নিরাপত্তাবাহিনী গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

ইকবাল আহমদ নামে একজন বলেছেন, “মিছিলটি শান্তিপূর্ণ ছিল এবং এতে নারীরাও অংশগ্রহণ করেছিল।

আরেকজন কাশ্মীরি সাজ্জাদ হুসেন বলেছেন, “মিছিলটি কেবল শান্তিপূর্ণ ছিল না, স্বাস্থ্যবিধিও অনুসরণ করছিল। তারা( সরকারি বাহিনী) মহিলা শোককারীদেরও রেহাই দেয়নি।”

প্রত্যক্ষদর্শীদের মতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

শ্রীনগরের একটি হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, তারা কমপক্ষে ৩০ জন ব্যক্তির চিকিৎসা করেছেন, যার মধ্যে কয়েকজনের গুলি ও টিয়ার গ্যাসের আঘাত রয়েছে।

এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মিছিলগুলিতে অংশ নেওয়ার জন্য শ্রীনগরে কমপক্ষে ২০০ জনকে আটক করা হয়েছে এবং স্বাধীনতাপন্থী স্লোগান তোলায় সন্ত্রাসবিরোধী আইনে কমপক্ষে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।