রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

অনলাইন ডেস্ক  ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটেছে।

দিল্লির সেনা হাসপাতাল সোমবারের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, রোববারের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে। এখনও গভীর কোমাতেই আচ্ছন্ন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সেনা হাসপাতালের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, রোববারের চেয়ে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফুসফুসে সংক্রমণের ফলে তার সেপটিক শক দেখা দিয়েছে।

চিকিৎসক দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনও কোমাতেই রয়েছেন।

তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি আছেন প্রণব মুখোপাধ্যায়। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

তার পর থেকেই স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

সেদিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। এর আগে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।