রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পুলিশের শীর্ষ পদে রদবদল

ডেক্সরিপোর্ট  পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকও রয়েছে। এছাড়া র‌্যাবের এক অতিরিক্ত মহাপরিচালককে সিআইডিতে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো.মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ওই পদে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো.আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। এই রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে বদলি করা হয়েছে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি।

বাংলাদেশ পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক মো.আবদুল্লাহেল বাকীকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শকের। এই পদে কর্মরত ইমতিয়াজ আহমেদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।