বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫২
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

লঞ্চের পাখায় কাটা পড়ল দুই পা

বুড়িগঙ্গার সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া লঞ্চের পাখার আঘাতে ওই পরিবারের আরেক সদস্যের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পা বিচ্ছিন্ন হওয়া ওই ব্যক্তির নাম শাহজালাল মিয়া (৩৫)। জানা গেছে, কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নৌকায় আহত শাহজালাল ছাড়াও ছিলেন শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬)। শাহজালালের স্ত্রী ও দুই কন্যাই নিখোঁজ আছে। পরিবারের নিখোঁজ অন্য সদস্যরা হলেন শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাঁদের তিন মাসের মেয়ে স্নেহা।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে শাহজালালকে তাঁরা উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএএর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহলদল শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নিখোঁজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিল।