রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নির্ধারিত সময়েই সিনহা হত্যার প্রতিবেদন দেয়া হবে

ডেক্সরিপোর্ট  অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রতিবেদন নির্ধারিত সময়েই দেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

বুধবার বিকালে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে কারাফটকে জিজ্ঞাসাবাদ শেষে এ কথা জানান তদন্ত টিমের প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে পৌঁছায়। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, ১৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আজ তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিম।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।