রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পুলিশের ৪ ডিআইজির বদলি

ডেক্সরিপোর্ট  ডিআইজি পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেনকে পদায়ন করা হয়েছে।

আর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির বিশেষ শাখার (এসবি) ডিআইজি আবু কালাম সিদ্দিককে।

একই প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া আরএমপির বর্তমান কমিশনার হুমায়ুন কবীরকে পুলিশ সদর দফতরের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।