রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

গুম করা অব্যাহত রেখেছে পাক সেনা ও গোয়েন্দারা !

অনলাইন ডেস্ক  পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দীর্ঘ দিন যাবত যে গুম করেছে তা এখনও অব্যাহত রেখেছে বলে দাবি করেছে দেশটির বেলুচিস্তানের এক বাসিন্দা। বিশ্ব জোরপূর্বক গুম দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন নাজিব খান নামের ওই ব্যক্তি।

গত সোমবার প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মানুষের উপর দীর্ঘদিন যাবত যেভাবে বল প্রয়োগ করেছে এবং তা অব্যাহত রেখেছে তারই প্রতিবাদে আজ আমরা রাস্তা নেমে এসেছি। তাদের এ কাজের ফলে রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক সহ হাজার হাজার মানুষ এখন পর্যন্ত বলপূর্বক নিখোঁজ হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা নিউইয়র্কে অবস্থানরত পাক নাগরিকরা এখান থেকেই আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে পাকিস্তান এখন সংখ্যালঘুদের জন্য একটি জেলখানা হয়ে দাঁড়িয়েছে।

এবছর নিখোঁজ হওয়া থেকে সুরক্ষার ৪০ বছর উদযাপন এবং বলপূর্বক নিখোঁজদের সুরক্ষা সম্মেলনের ১০ম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে এ আয়োজন করা হয়।

নাজিব খানের দাবি, পাক বাহিনীর এই বিষয়গুলি নিয়ে পাকিস্তানে একটি সম্পূর্ণ মিডিয়া ব্ল্যাকআউট রয়েছে। সাংবাদিকরা মানবাধিকার নিয়ে রিপোর্ট করতে ভয় পাচ্ছেন যা গত ২০ বছর ধরে চলছে। বিশেষ করে আদিবাসী অঞ্চলে এর পরিমাণ বেশি। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। বিজনেজ স্টান্ডার্স।