রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যাত্রীর ফেলে যাওয়া আড়াই লক্ষ টাকা ফিরিয়ে দিলেন রিকশা চালক নাজমুল

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি  বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়,গরিব রিকশা চালক নাজমুলের।তবু সততার পথ থেকে সরতে নারাজ এই তরুণ রিকশাচালক।প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে।টাকার মালিক, উপজেলার কাজীগঞ্জ বাজারের বাসিন্দা।জানা যায়,ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক পেসিঞ্জারকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিক্সার সিটে পড়ে থাকা একটা সপিং বেগ দেখতে পায় নাজমুল।ব্যাগটি খুলে টাকাও দামী মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি।

তাৎক্ষনিক সে আরেকটা ড়্রাইবারের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নিয়ে আসলে মোবাইল ফোনের সুত্রে ব্যাগের মালিককে ফোন দেন তিনি।টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যাক্তি কে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন।পরে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়।এসময় ব্যাগ মালিক অনেকের উপস্থিতে নিজ টাকা বুঝিয়া পাইয়া,আল্লাহর শুকরিয়া জানিয়ে,লোভ লালসা হীন, মানবতার সাক্ষী,এই চালকে ২৫০০ টাকা প্রায় জুড় করেই তাদের পকেটে ডুকিয়ে দেন ও রিক্সা চালক নামুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে নতুন একটা মোবাইল ফোন উপহার দেন এবং উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান তিনি।

এমন উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে রিকশা চালক নাজমুল হোসেন। রিকশা চালক নাজমুল হোসেন বলেন,নিজে কষ্ট করে রোজগার করে খাব তবুও অন্যের সম্পত্তি বা টাকার লোভ লাসনা নেই আমার।আমি গরিব যেখাবে জীবন-যাপন করতেছি এতে আল্লাহর কাছে শুকরিয়া সেই সাথে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সত্যতার সাথে সারা জীবন তাকতে পারি।রিকশায় ফেলে যাওয়া টাকাগুলো তিনি মালিককে ফেরত দিতে পেরে অনেক খুশি।