সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম :
বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান

৫ ভারতীয় যুবককে ‌‌‘অপহরণ’ করেছে চীনা সেনারা

অনলাইন ডেস্ক  চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ভারতের পাঁচ নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং।

রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে শনিবার ভোরে তাদের অপহরণ করা হয়। খবর আনন্দবাজার।

যে ৫ যুবককে অপহরণ করা হয়েছে, তারা হলেন- তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম।

অপহৃতদের এক জনের ভাই প্রকাশ রিংলিংও টুইট করে এই অভিযোগ করেছেন। অপহৃতরা সবাই স্থানীয় তাজিন সম্প্রদায়ের।

পরে সেই টুইটই রিটুইট করেন অরুণাচল প্রদেশের পাসিঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিনং এরিং।

তিনি জানান, পাঁচ যুবককে পিপলস লিবারেশন আর্মির সদস্যরা অপহরণ করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। গত মার্চে আরও এক যুবককে অপহরণ করা হয়েছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ২১ বছরের ওই যুবক পরে ফিরে আসতে পেরেছিলেন।

অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায় জানিয়েছেন, এ দিন ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো অভিযোগ পুলিশ পায়নি। ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেখান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে। ওই যুবকরা খুব ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গিয়েছিলেন গাছের গুল্ম সংগ্রহ করতে। তাদের ভোর পাঁচটা নাগাদ অপহরণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার সন্ধান নেয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে অরুণাচল প্রদেশের পুলিশ।