বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ইউএনও ওয়াহিদার অবস্থা স্থিতিশীল: মেডিকেল বোর্ড

ডেক্সরিপোর্ট  দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তচাপ, পালস, রক্তে অক্সিজেন সবই স্বাভাবিক আছে। এছাড়া রোগীর শারীরিক অন্যান্য অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তার জ্ঞানের মাত্রা একশ’ শতাংশ ঠিক আছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

রোববার মেডিকেল বোর্ডের প্রধান ও রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন জানান, আজ থেকে ওয়াহিদাকে ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এটি দেয়ার পর রোগীর অবস্থা কোন দিকে যায় দেখা হবে।

তিনি বলেন, তবে মাথায় কিছুটা ব্যথা আছে বলে আমাদের জানিয়েছেন ওয়াহিদা। যেহেতু তার মাথায় অনেকগুলো আঘাত আছে তাই ব্যথা কিছুটা থাকবে, তবে ধীরে ধীরে ব্যথা চলে যাবে।

মেডিকেল বোর্ডের প্রধান আরও বলেন, রোগীর ডান হাতের যে অবস্থা সেটি ঠিক হতে কিছুটা সময় লাগবে। তবে রোগীর ডান হাতের অবস্থা শতভাগ স্বাভাবিক হবে কিনা সেটা এখনও বলার মত সময় আসেনি। এটা পরবর্তী সময়ে আমরা বলতে পারব।

এদিনই ওয়াহিদাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ হোসেন। তিনি জানান, ওয়াহিদা ভালো আছেন, তাকে বিদেশ নেয়ার দরকার হবে না।