বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আইপিএলের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক  আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। শঙ্কা থাকলেও, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ।

পরদিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। ২০ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শারজায় এবারের আইপিএলের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। দিনে ২টি করে ম্যাচ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সবমিলিয়ে মোট ১০ দিন দু’টো করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়।

লিগ পর্যায়ের খেলা চলবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়, লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও, প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।