রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আজ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিগত দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার নামাজের জানাজার সময়ের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানায় পরিবার।