রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কোমা থেকে সেরে উঠেছেন রুশ নেতা নাভালনি

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং দেশটির অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি কোমা থেকে কিছুটা সেরে উঠেছেন। বার্লিনের শারিয়েটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাকে সাড়া দিচ্ছেন তিনি।

সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নাভালনির শরীরে মারাত্মক বিষক্রিয়ার ফলে দীর্ঘমেয়াদি ক্ষতির প্রভাব সম্পর্কে বলার সময় এখনও আসেনি।

নাভালনি গত মাসে রাশিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয় তাকে। সেই থেকেই তিনি বার্লিনের ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

বার্লিনের বরাত দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জানিয়েছেন, রাশিয়ার এ বিরোধী নেতার শরীরে নোভিচক নামে একধরনের বিষ প্রয়োগ করা হয়েছে। তবে নাভালনিকে বিষ প্রয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে মস্কো। গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কোগামী একটি বিমানে ওঠার কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই নাভালনি।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচক এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মর্কতাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য ৪৪ বছর বয়সী আলেক্সেই নাভালনি বেশ পরিচিত। এর আগেও বিষপ্রয়োগের শিকার হয়েছিলেন তিনি।

গত বছর গ্রেফতারের পর সাজা খাটার সময় বিষপ্রয়োগের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরে মারাত্মক অ্যালার্জিক অ্যাটাক হয়েছে এবং পরদিন তাকে হাসপাতাল থেকে আবারও কারাগারে পাঠানো হয়। বিবিসি।