নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে পুলিশি সেবার মানকে আরো গতিশীল করার লক্ষ্যে বিএমপি পুলিশের লজিষ্টিক সাপোর্টের জন্য এ গাড়ি সংযোজন করা হয়েছে।জনগনের সেবার মান বৃদ্ধির জন্য গাড়ী এ গাড়ি সরবরাহ করা হয়েছে।পুলিশের কাছে জনগনের অনেক প্রত্যাশা রয়েছে।সে প্রত্যাশা পূরনে কাজ করছে পুলিশ

মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল পুলিশ লাইন্সে বিএমপি পুলিশের সাপ্লাই এন্ড লজিষ্টিকস বিভাগের উদ্যোগে আয়োজিত উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সঞ্চালনায় থানায় নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এই গাড়ি ব্যাবহার করে অতিদ্রুততার সাথে জনগনের কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই।আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পুলিশ। আমরা স্বাধীন বাংলাদেশের জনগনের প্রত্যাশার পুলিশ। জনগনের কাংক্ষিত সেবা অতি দ্রত সময়ের মধ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,গাড়ীগুলোর স্থায়ীত্ব বৃদ্ধির জন্য সরকারী নয়,নিজের গাড়ি হিসেবে এ গাড়ির যত্ন নিতে হবে।সঠিক ভাবে রক্ষনাবেক্ষন করলে গাড়িগুলো দীর্ঘদিন ব্যবহার করা যাবে।মনে রাখবেন জনগনের ট্যাক্সের টাকায় এ গাড়িগুলো ক্রয় করা হয়েছে।তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা দেয়া হয়।সুতরাং জনগনের কাছে সত্যিকারার্থে নির্ভেজাল সেবা পৌছে দেওয়াটাই আমাদের সফলতা।
বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন,কম সময়ে দ্রুতগতিতে সেবা দেওয়ার জন্য এ গাড়ী দেয়া হয়েছে।পুলিশ বিভাগের শ্রী বৃদ্ধির জন্য এ গাড়ি দেয়া হয়নি।জনগনের সেবা নিশ্চিত করে এ গাড়িগুলোর সঠিক ভাবে যেন রক্ষনাবেক্ষন করা হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ জাকারিয়া রহমান জিকু,কোতয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার(দক্ষিন) মোঃ মাসুদ রানা,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনটার্জ এস এম জাহিদ বিন আলম, ট্রাফিক পুলিশের টি আই আব্দুর রহিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
উল্লেখ্য,ইতিপূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ ৬টি ভাগে অন্তভূক্ত ছিল আজ থেকে সাপ্লাই ও লজিস্টিক সাপোর্ট নামের আরো ২টি বিভাগ অন্তভূক্ত করে মোট ৮টি বিভাগ পরিনত করা হল।বিগত ২০১৬ সালে বিএমপি পুলিশের গাড়িছিল ৭৮ টি বর্তমানে ৬৪ টি গাড়ি সংযোযিত হয়ে বিএমপি পুলিশের ১৪২ টি গাড়ি রয়েছে।আজকে আরো১৪ টি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে।