সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

লাদাখের পরিস্থিতি অত্যন্ত গুরুতর: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক  পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর।

মস্কোয় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের দু’দিন আগে এমন মন্তব্য করলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার নয়াদিল্লিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, সীমান্ত উত্তেজনাকে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আলাদা করা যায় না। সমস্যার সমাধান এবং সম্পর্কের উন্নতিতে রাজনৈতিকভাবে গভীর আলোচনা এবং সীমান্তে উত্তেজনা কমানো দরকার।

সীমান্তে এই উত্তেজনার প্রভাব নয়াদিল্লি-বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কে অবধারিতভাবে পড়বে বলেও মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন। তার ফাকেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনায় বসতে পারেন এস জয়শঙ্কর

পর্যবেক্ষকদের বরাতে আনন্দবাজার পত্রিকা বলছে, মস্কোয় নয়াদিল্লি-বেইজিং আলোচনার আগে পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।