শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কোনো দিন ব্যর্থ হইনি, এখানেও হব না: মেয়র তাপস

ডেক্সরিপোর্ট  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস দায়িত্ব পালন করতে গিয়ে সফল হবেন বলে আশাবাদী। তিনি বলেন, জীবনে কোনো দিন ব্যর্থ হই নাই। এখানেও ব্যর্থ হব না।

‘জীবনে সুখের কমতি ছিল না। খুব ভালো সুখেই ছিলাম। তিন তিন বার সংসদ সদস্য হয়েছি। সুতরাং চিন্তাভাবনা করেই এই পথে পা বাড়িয়েছি’-যোগ করেন মেয়র।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির অঞ্চল সমূহের রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতি বুধবার যেকোনো জায়গা যেকোনো সময় তাৎক্ষণিক অভিযানে যাবেন মেয়র তাপস। এ সময় কোনো বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বা হোল্ডিং ট্যাক্সের আওতায় না থাকলে ওই কর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাপস বলেন, আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সাড়ে ৩শ’ কোটি টাকা ছিল। সেই সাড়ে ৩শ’ কোটি টাকাই রেখেছি, বৃদ্ধি করিনি। আমি জানি আপনাদের সমস্যা রয়েছে। আমি সমস্যার যেমনি সমাধান করব পর্যায়ক্রমে আপনাদের সুবিধাও বাড়াব। আমি জানি, কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়।আমি দেয়ার জন্য মনোনিবেশ করেই এই পদে এসেছি। নির্বাচন করেছি।

তিনি বলেন, আপনারা জানেন আমি প্রত্যেক বুধবার বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাই। আমি যেকোনো বাসায় যেতে পারি। যেকোনো দোকানে যেতে পারি। যেকোনো কারখানায় যেতে পারি। প্রতিষ্ঠানের রাজস্ব আদায় হয়েছে নাকি বা তার মূল্যায়ন হয়েছে নাকি, আমি জিজ্ঞেস করতে পারি। সেখানে যদি সঠিকভাবে সেই রাজস্ব বা হোল্ডিং ট্যাক্স আদায় না হয় বা ওই প্রতিষ্ঠান অথবা বাসা যদি আমাদের কর এর অন্তর্ভুক্ত না থাকে বা ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা চালিয়ে থাকে, তাহলে সেই এলাকায় করের দায়িত্বে যিনি থাকবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।