বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পাকিস্তানে মার্বেল খনিতে ভয়াবহ ধস, নিহত ১৯

অনলাইন ডেস্ক  পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মোহমান্দ জেলার প্রত্যন্ত অঞ্চলে সোমবার মার্বেল পাথরের খনি ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনও ২৫ জনের মতো নিখোঁজ বয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে, মঙ্গল কয়েকজনের মৃতদেহ ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কাজ পরিচালনা করছে।

পাথর ভাঙতে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের কারণে ওই অঞ্চলের ভূখণ্ড অস্থিতিশীল হয়ে পড়েছিল বলে ধারণা পুলিশের।

নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি সেনারা। তারা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন তারা।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্তে অবস্থিত খনিটি। ওই এলাকাটি গুনগত সাদা মার্বেল খনির জন্য বিখ্যাত, যা দেশেও বিক্রির পাশাপাশি বিদেশে রফতানি করা হয়।

মোহমান্দ জেলা পুলিশের প্রধান তারিক হাবিব জানান, সোমবার সন্ধ্যায় ধসের সময় খনিতে কাজ করছিলেন ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তিনি বলেছেন, ‘সাধারণত এই মার্বেল খনিগুলোতে অসংখ্য শ্রমিক কাজ করে। কিন্তু সৌভাগ্যবশত ওই সময় অধিকাংশ শ্রমিক কাজ শেষ করে বাসায় ফিরে গিয়েছিল।