শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় পুলিশের অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৮সেপ্টেম্বর) সকাল ১১ টায় পুলিশ লাইন্স মাঠে এই কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়।

কর্মশালা ও মহড়া শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও ভোলা জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.জাকির হোসেন।

এ সময় সার্বিক পরিচালনায় ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কামাল আজাদ।
অগ্নিকা-সক্রান্ত বিভিন্ন দূর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এ অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার আয়োজন করা হয়েছে।

এ সময় কর্মশালা ও মহড়ায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.মহসিন আল ফারুকসহ ভোলা জেলা পুলিশের কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।