সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫৩

ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার দুপুর ১টা ৫০ মিনিটে এ জানাজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় শিক্ষক মাওলানা আহসান হাবীব জানাজা পড়ান।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এরশাদের ভাই জি এম কাদের বলেন, ‌‘হুসেইন মুহম্মদ এরশাদ যেসব কাজ করেছেন তা সবার কাছে পছন্দনীয় নাও হতে পারে। তাই তার কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। তার কাছে যদি কারও কোনো দেনা-পাওনা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে সকাল পৌনে ৮টার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ।

৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।