বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ক্যালিফোর্নিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন।

সেখানে তিনি জরুরি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।

ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে ঘন কুয়াশা ও রেকর্ড অগ্নিকান্ডে দম বন্ধ হয়ে এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে।

কর্মকর্তারা আরো প্রাণহানির আশঙ্কা করছেন। নজিরবিহীন এই আগুন প্রায় ৫০ লাখ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যার আয়তন প্রায় নিউজার্সি অঙ্গরাজ্যের সমান।

নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এ অগ্নিকান্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন।

ক্যালিফোর্নিয়ার ইমার্জেন্সি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর এ রাজ্যের ৩ কোটি ২০ লাখ একরেরও বেশি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।