বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

ডেক্সরিপোর্ট  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন (ডিজিএলটি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল যোগদান করতে ঢাকায় আসতে পারছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায় পূর্ব নির্ধারিত এ সীমান্ত সম্মেলনটি (ডিজিএলটি) ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল। এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব প্লেন নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের প্লেনের কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে বিএসএফ প্রতিনিধিদল ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারছে না বলে জানিয়েছে।

শরিফুল ইসলাম জানান, এ কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে (ডিজিএলটি)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরে এ সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হবে।