বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১:১৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ভুলে করে নগ্ন ছবি শেয়ার, তোপের মুখে ‘ক্যাপ্টেন আমেরিকা’

অনলাইন ডেস্ক  পর্দায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ হলেও আদতে তো রক্তমাংসে গড়া একটি মানুষ ক্রিস ইভানস। তাই ভুল করেই নিজের মোবাইলের স্ক্রিনশট ইনস্টাগ্রামে আপলোড করে ফেলেছিলেন হলিউডের এই তারকা। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকে তাকে পাগল বলে আখ্যায়িত করেছেন।

‘আভেঞ্জার্স’ সিরিজে সারা ব্রহ্মাণ্ডের সুপারহিরোদের নেতৃত্ব দিয়েছিলেন ‘ক্যাপ্টেন আমেরিকা’। মার্ভেল সিরিজের হিরো হিসেবে সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছেন ক্রিস ইভানস। করোনা সংকটের আবহে আপাতত নিজের বাড়িতেই রয়েছেন হলিউড তারকা। সময় কাটাচ্ছেন বন্ধুদের সঙ্গে অনলাইন গেম খেলে। এমনই এক গেম খেলার সময় হয়তো কোনও কারণে পুরুষাঙ্গের ছবি কেউ শেয়ার করেছিল। ক্রিস তার স্ক্রিনশট রেখে দিয়েছিলেন। ভুল করেই সেই স্ক্রিনশট ইনস্টাগ্রামে আপলোড করে ফেলেন তিনি।

ক্ষণিকের জন্যই পোস্টটি ক্রিসের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছিল। তাতেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ক্রিসের পুরুষাঙ্গ বলে দাবি করেছেন।