বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

চলতি সপ্তাহে পাপুলের আনুষ্ঠানিক বিচার শুরু

অনলাইন ডেস্ক  কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি এমপি শহীদ ইসলাম পাপুলের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে।

আগামী বৃহস্পতিবার তার মামলার শুনানি হতে পারে বলে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল কাবাস আরবি এ খবর জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, ওই মামলায় দেশটির একজন সংসদ সদস্য সা’দুন হাম্মাদ ও সালেহ খুরশিদও বিচারের মুখোমুখি হতে পারেন।

৬ জুন মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। প্রতারণা করে পাপুলের সম্পদের পাহাড় গড়ার কাহিনী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে।

এছাড়া তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা কিভাবে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের জন্য সহায়তা করে।

তদন্তে জানা যায়, এমপি পাপুলের জন্য ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনে সহায়তা দিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহ।
আর এসব তথ্য সামনে আসার পরই কুয়েতের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এবার আরও দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।