বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:০৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

করোনায় ইসরাইলে তিন সপ্তাহের কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’ ঠেকাতে কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে ইসরাইল। দেশটিতে আগামী শুক্রবার থেকে এই লকডাউন আরোপ করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে দ্বিতীয় ধাপের লকডাউন আগামী তিন সপ্তাহের জন্য জারি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে লকডাউন জারির সিধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ক্যাবিনেট তিন সপ্তাহের কঠোর লকডাউনের পরিকল্পনায় সম্মত হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

নেতানিয়াহু আরো বলেন, আমাদের লক্ষ হচ্ছে সংক্রমণ বৃদ্ধি রুখে দেওয়া।

দেশটিতে গত মার্চে কড়া লকডাউনের মাধ্যমে করোনা ঠেকিয়ে প্রশংসিত হয়েছে। তবে নতুন করে আবারো করোনার সংক্রমণ বাড়ায় দেশটি এই সিদ্ধান্ত নিল।

আগামী শুক্রবার ইহুদিদের নতুন বর্ষের শুরু থেকে এই লকডাউন আরোপিত হবে। এনডিটিভি, বিবিসি