রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ অন্যান্য দেশের সাথে এগিয়ে যাচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলছেন, বাংলাদেশ আজ অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দশ বছর আগে দেশ যেখানে ছিলো, সেখানে আজ নেই। ১৬ কোটি মানুষের মাঝে ১৫ কোটি মোবাইল ফোন ব্যবহার হচ্ছে। ৬ কোটি মানুষ আজ ফেসবুক ব্যবহার করছে। সরকারের যতো কার্যক্রম আজ কিন্তু তা তথ্যপ্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। এক মন্ত্রনালয়ের সাথে অন্য মন্ত্রনালয়ের চিঠি আদান-প্রদান আমরা ই-মেইলের মাধ্যমে করি। এমনকি এবার করোনা ভাইরাসের সময় প্রধানমন্ত্রী যে বিশাল অংকের টাকার প্রনোদনা হিসেবে জনগনের হাতে পৌছে দিয়েছেন, সেটাও কিন্তু মোবাইল ব্যাংকিং এর সাহায্যে দেয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর)বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ২০২০ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বরেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, দশ বছর আগে স্বপ্নেও ভাবিনি অন্যান্য উন্নয়নশীল দেশের মতো মহাকালে বাংলাদেশ স্যাটেলাইট পাঠাবে। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা মহাকাশে পাঠিয়েছি। সেখান থেকে আজ আমাদের যে তথ্য পাঠানো হচ্ছে, তা দিয়ে বিভিন্ন মন্ত্রনালয় কাজ করছে, বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে। আর এ সবকিছুসহ তথ্যপ্রযুক্তিতে যে আমরা এগিয়ে যাচ্ছি এটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই। তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় রাত-দিন এটার পেছনে কাজ করেছে। আর কয়েক মাস পরে আমরা মোবাইল ফোনে ফাইভ জি ব্যবহার করবো।

তিনি বলেন, তথ্য এবং বিজ্ঞানে যদি আমরা অগ্রসর না হতে পারি, পরিপূর্ণতা লাভ করতে না পারি, তাহলে আমাদের সরকারের যে স্বপ্ন সে লক্ষ্যে পৌছাতে পারবো না।

এসময় তিনি তরুনদের উদ্দেশ্যে বলেন, আজকের যারা তরুন, তোমাদের বয়স কম, মেধা রয়েছে। উন্নয়নশীল দেশে পৌছাতে হলে তোমাদের ওপর সরকার নির্ভরশীল। তোমরা তথ্য ও প্রযুক্তি নিয়ে যতো ঘাটাঘাটি করবে ততো জানতে পারবে। বাংলাদেশের মজবুদ অর্থনৈতিক ভিত স্থাপিত করতে হলে তোমাদের প্রয়োজন হবে, কারণ ২০৪১ সালে হয়তো আমরা থাকবো না, তোমরাই সেই প্রজন্মে বিভিন্ন ক্ষেত্রে থাকবে। তোমাদের ওপর নির্ভর করবে এ দেশের উন্নতি, আবার তোমাদের দেখেই পরবর্তী প্রজন্ম জ্ঞান অর্জন করবে, লাভবান হবে।

তিনটা জিনিসের প্রতি তোমরা খেয়াল রাখবে, প্রথম- তথ্য-প্রযুক্তিতে তোমাকে সততা অবলম্বন করতে হবে, তথ্য প্রযুক্তিতে তোমাদের আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দ্বিতীয় তথ্য-প্রযুক্তিতে তোমাদের আরো জ্ঞান অর্জন করতে হবে, এখানে জ্ঞান অর্জন করা খুবই সহজ। কারণ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এমন কোন জিনিস নাই যে জানতে পারবে না। তৃতীয় হলো, তোমাদের মন-মানসিকতা এবং শারিরীক যোগ্যতার দিকে খেয়াল রাখতে হবে। সারাক্ষন যদি তোমরা মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করো তাহলে শারিরীকভাবে দূর্বল হয়ে পড়বে।

আমরা লক্ষ করেছি অনেকে এগুলো (তথ্য ও প্রযক্তি) ভালো দিকে ব্যবহার না করে খারাপ দিকে ব্যবহার করছে। যাদের মন-মানসিকতা সুস্থ না তারাই এটাকে খারাপ দিকে নেয়ার চেষ্টা করে। এজন্য অনেকসময় একজনের জন্য গোটা পরিবার সমস্যায় পড়ছে এবং সমাজে তাদের সন্মানহানি হয়। তোমরা যারা তরুন তারা তথ্য ও প্রযুক্তি নিয়ে সততা এবং আন্তরিকতার সাথে কাজ করবে, তাহলে তোমরা সাফল্যের সহিত অগ্রসর হতে পারবে। নিজেকে প্রস্তুত করো ভবিষ্যতের জন্য, তাহলেই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশ আর কোথাও নেই। এজন্য আমরা যদি তথ্য প্রযুক্তিতে সফলতা আনতে পারি, তাহলে আমরা বিপুল এ জনগোষ্টিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু বিশ বছর পিছিয়ে গিয়েছিলাম। তারপরও বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছি, আর দেশের ১৬ কোটি মানুষ যদি আন্তরিকতাও সততার সাথে কাজ করে তাহলে এ লোকসানটা কাভারআপ করতে পারবো এবং উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। এজন্য আমাদের অধ্যাবসায়, দৃঢ় সংকল্প ও সততার দরকার।

তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তিতে সন্তানদের উৎসাহিত করবেন এবং তার যাতে সঠিকপথে তথ্য প্রযুক্তির ব্যবহার করে সেদিকে লক্ষ রাখবেন। আমাদের দেশ থেকেও অনেকে আজ গুগলে, নাসায় চাকুরি করেন। তারমানে আমাদের ছেলে-মেয়েদের মেধা রয়েছে, তাই সঠিকপথে তাদের মেধাকে ব্যবহার করতে হবে।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিহত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপত রাহাত হোসেন ফয়সাল, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান মধু।