শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আল্লামা আহমদ শফীর শেষ ইচ্ছাপূরণ

ডেক্সরিপোর্ট  লাখ লাখ ভক্ত-অনুসারীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শেষ ইচ্ছা পূরণ হয়েছে।

জানা গেছে, তিনি জীবদশায় তার পরিবারের সদস্যদের কাছে কিছু ওসিয়ত করে যান। এসব ওসিয়তের মধ্যে ছিল মৃত্যুর পর যেন একবার জানাজা হয় এবং তাকে যেন তার ৭৪ বছরের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’য় সমাহিত করা হয়।

অবশেষে আল্লামা শফীর জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে হাটহাজারী ডাক বাংলো চত্বরে তাঁর নামাজে জানাজা শেষে তাকে তার ওসিয়ত অনুযায়ী ওই কবরস্থানে দাফন করা করা হয়।

যদিও শুক্রবার সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও আমির আল্লামা শাহ আহমদ শফী। সেখানে খবর পেয়ে তার ভক্ত ও অনুসারীরা ঢাকায় নামাজে জানাজা দেয়ার জন্য বিক্ষাভ করেছিল।