রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম :
দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ডেক্সরিপোর্ট  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি জামালপুরের সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামের এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভীর মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

মারা যাওয়া এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী (৭৩) জামালপুরের সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাজতবাস করছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতবাস অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭ টা ১২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।