শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারতে রাজ্যসভার ৮ এমপির সংসদ অধিবেশন বয়কট

অনলাইন ডেস্ক  কৃষি বিল নিয়ে ভারতের রাজ্যসভায় তুমুল হট্টগোলের জেরে সোমবার বরখাস্ত করা বিরোধীদলীয় আট এমপি সংসদ অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন।

রোববার বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মুখে পাস হয় বিতর্কিত ওই কৃষি বিল। বিরোধী সাংসদরা রাজ্যসভার ওয়েলে নেমে প্রতিবাদ করতে থাকেন। তখন সভা পরিচালনা করছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তৃণমূল এমপি ডেরেক ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে কিছু নথিপত্র ছেঁড়ার চেষ্টা করতে থাকেন। যেটিকে কেউ বিলের প্রতিলিপি, আবার কেউ রাজ্যসভার রুল বুক বলছেন।

রাজ্যসভার বাইরে মঙ্গলবার অধিবেশন বয়কটে শামিল হলেন সাসপেন্ড হওয়া আট এমপি। সোমবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ বিরোধীদের পক্ষ থেকে জানিয়ে দেন, এর পর থেকে পুরো অধিবেশন বয়কট করছেন বিরোধীরা।

সেই সঙ্গে সাসপেন্ড আট এমপিকে বয়কটে শামিল হওয়ার আর্জি জানান। মঙ্গলবার সকালে সাসপেন্ড হওয়া এমপিদের অবস্থান কর্মসূচিতে হাজির হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ।

কিন্তু ফিরতে হলো বিফল হয়েই। চা না খেয়ে আট এমপি ফের জানিয়ে দিলেন, তাদের এই অবস্থান অনির্দিষ্টকালের।