রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৩
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বাংলাদেশিদের আকামা-ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি

ডেক্সরিপোর্ট  করোনা মহামারী পরিস্থিতিতে দেশে ছুটিতে এসে আটকেপড়া বাংলাদেশিদের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি আরবকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। চিঠিতে বাংলাদেশের নাগরিকদের আকামা কিংবা ভিসা- যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ও রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এর আগে করোনার কারণে ছুটিতে এসে দেশে আটকেপড়াদের জন্য দুই দফায় তিন মাস করে ছয় মাস এবং সর্বশেষ এক মাসসহ মোট ৩ দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছিল সৌদি সরকার। যেই মেয়াদ চলতি মাসের ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।